রেলের জায়গায় রাস্তা তৈরি হয়েছে, রাস্তা ভাঙতে গিয়ে বচসা - The News Lion

রেলের জায়গায় রাস্তা তৈরি হয়েছে, রাস্তা ভাঙতে গিয়ে বচসা




দি নিউজ লায়ন ;  রেলের জায়গায় রাস্তা তৈরি করা হয়েছে, এই অভিযোগ তুলে রাস্তা ভাঙতে গেলে গ্রামবাসীদের সঙ্গে রেল কর্মীদের বচসা। রাস্তার উপরেই বসে পড়লেন মহিলারা। উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়।সূত্রের খবর নদীয়া শান্তিপুর থানার নব গ্রাম পঞ্চায়েতের প্রফুল্ল নগর গ্রাম সংলগ্ন রেল লাইন রয়েছে। 


সেই রেল লাইনের পাশে দীর্ঘদিন ধরেই একটি রাস্তা রয়েছে যেখান দিয়ে গোটা গ্রামের স্থানীয় বাসিন্দারা চলাফেরা করে। গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরেই এই রাস্তাটি ব্যবহার করছে তারা।ছাত্র-ছাত্রীরাও স্কুলে যাওয়ার যাতায়াত করে এই রাস্তা দিয়ে।


শুধু তাই নয় হাসপাতালে যেতে গেলেও এই একই রাস্তা ব্যবহার করতে হয় তাদের।কয়েকদিন আগে ওই রাস্তাটি নতুনভাবে কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি করা হয়। এর পরেই রেল দফতরের পক্ষ থেকে আজ সকালে ওই  দপ্তরে কাছ থেকে কোনরকম অনুমতি দেওয়া হয়নি। তাই আইনত ওই রাস্তাটি ভেঙে দেওয়া হল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.